• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা   সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নড়াইলে সেনা অভিযান, অস্ত্র, বিদেশি মদসহ চোরাই মোবাইল জব্দ, দুইজন গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে ৪টি গ্রামকে ক্লিন ও হেলদি ভিলেজ ঘোষনা সাতক্ষীরার দেবহাটা থানার আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনা সভা

শিবগঞ্জে রাস্তায় জলাবদ্ধতা, ভোগান্তি চরমে 

রবিউল ইসলাম রবি, নিজস্ব প্রতিনিধিঃ / ৩৮২ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী পূর্বপাড়া তিনমাথা মোড়ের রাস্তার ধারে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে।

সরেজমিনে গত সোমবার বিকালে উথলী পূর্বপাড়ায় গেলে পথচারীরা জানায়, পানি নিষ্কাসনের ব্যবস্থা না থাকায়  আশেপাশের ময়লাযুক্ত পানি ঢুকে পড়ছে রাস্তায়। এতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতার কারণে পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। যার ফলে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ।

কথা হয় ঐ এলাকার বাসিন্দা আবুবকর সিদ্দিক, রবিউল, জিয়ারুল, সকিনা বিবিসহ অনেকের সাথে। তারা বলেন, ‘পূর্বে যে ড্রেন নির্মাণ করা হয়েছিলো তা পরিকল্পিতভাবে তৈরী করা হয়নি। রাস্তার মধ্যেখানে ২০০-২৫০ মিটার বাদ রেখে রাস্তার সামনের ড্রেনের সাথে ড্রেন নির্মান না করে প্রভাব খাটিয়ে রাস্তার পেছনের অংশে দুবছর আগে শাহজাহানের বাড়ির সামনে থেকে রবিউলের বাড়ির পর্যন্ত ১০০মিটার ড্রেন অপরিকল্পিত ভাবে নির্মান করার কারনে রাস্তায় এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই ড্রেনের পানি পাশ্ববর্তী  নজরুলের জমিতে পড়তো। সম্প্রতি সে তার জমিতে পানি যেতে না দিলে এ সমস্যা নতুন আকার ধারণ করেছে। বর্তমানে রাস্তার মাঝখানে ২০০-২৫০ মিটার ড্রেন নির্মান করা হলে এ সমস্যার সমাধান হবে’।

এবিষয়ে শিবগঞ্জ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম বলেন, ‘আমি নিজে ঐ জায়গায় গিয়ে স্থানীয় ব্যক্তিবর্গের সাথে কথা বলেছি। দুমাস আগেও এ রাস্তায় জলাবদ্ধতা ছিলোনা। এলাকাবাসী সার্বিক সহযোগিতা পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে বরাদ্দ পাওয়া সাপেক্ষে জলাবদ্ধতা নিরসন করা হবে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd