• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা   সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নড়াইলে সেনা অভিযান, অস্ত্র, বিদেশি মদসহ চোরাই মোবাইল জব্দ, দুইজন গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে ৪টি গ্রামকে ক্লিন ও হেলদি ভিলেজ ঘোষনা

সাতক্ষীরার দেবহাটায় বিএনপির ৪৭তম প্রতিষ্টা বার্ষিকীতে র‌্যালি ও সমাবেশ

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ২২৮ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি।। সাতক্ষীরার দেবহাটায় বিএনপির ৪৭তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা বিএনপির আয়োজনে প্রতিষ্টা বার্ষিকীর র‌্যালিটি পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বর থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিন করে বিএনপি অফিসের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক গোলাম ফারুক বাবু, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, দেবহাটা উপজেলা জিয়া পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক বিএনপি নেতা এবাদুল ইসলাম, বিএনপি নেতা রিয়াজুল ইসলাম মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মদ আলী, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ইমরান ফরহাদসহ বিএনপির বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা আগামীর বাংলাদেশ বির্নিমানে বিএনপির পতাকাতলে সবাইকে একত্রিত হয়ে কাজ করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd