• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দেবহাটায় ২ দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠন ও কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু খালে অবমুক্ত দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তন ঘিরে উত্তাপ: গণশুনানি চলাকালে রহবল বাজারে ছাত্র-জনতার বিক্ষোভ, রুবেলের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক পাইকগাছার কপোতাক্ষ নদে পড়ে গিয়ে শ্রমিকের মৃত্যু ; ১৯ ঘন্টা পর উদ্ধার আশাশুনিতে স্বপ্নসারথিদের মাঝে সেলাই মেশিন বিতরণ গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন আশাশুনিতে বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ে গ্রাহকরা চরম দুর্ভোগে আশাশুনির হাজীরহাটে চিনি চোরদের ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

রাণীশংকৈলে ফুচকা হাউজে অসামাজিক কাজের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম-থানায় অভিযোগ

মাহবুব আলম. রানীশৈংকেল (ঠাকুরগাও) প্রতিনিধিঃ / ৪৫ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬
রাণীশংকৈলে ফুচকা হাউজে অসামাজিক কাজের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম-থানায় অভিযোগ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের শিমুলতলী এলাকায় অবস্থিত আর ফুচকা ও চটপটি হাউজে ফুচকা বিক্রির আড়ালে গোপন কক্ষ তৈরি করে উঠতি বয়সী কিশোর-কিশোরীদের অসামাজিক কার্যকলাপের সুযোগ করে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এদিকে এই অনৈতিক কাজের প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পৌর শহরের ভান্ডারা এলাকার রুবেল হোসেন নামে এক যুবক।

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।স্থানীয় সূত্রে জানা যায়, শিমুলতলীস্থ আর ফুচকা ও চটপটি হাউজে দীর্ঘদিন ধরে ব্যবসার আড়ালে বিশেষ গোপন কক্ষ (কেবিন) তৈরি করে স্কুল-কলেজগামী অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরীদের আপত্তিকর ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে এলাকায় এক ধরণের সামাজিক অবক্ষয়ের উদ্বেগ তৈরি হয়।এরই ধারাবাহিকতায়,অনৈতিক এই কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান স্থানীয় ভান্ডারা এলাকার রুবেল হোসেন। প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে ফুচকা হাউজের সাথে সংশ্লিষ্ট ও তাদের মদদপুষ্ট একদল বখাটে রুবেলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় রুবেল গুরুতর জখম ও রক্তাক্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।এ ঘটনায় ভুক্তভোগী রুবেলের পক্ষ থেকে রাণীশংকৈল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

​এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন,খাবারের দোকানের আড়ালে এমন নোংরা পরিবেশ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর প্রতিবাদ করায় যেভাবে আমাদের এলাকার যুবকের ওপর হামলা করা হয়েছে, আমরা তার সুষ্ঠু বিচার এবং এই ফুচকা হাউজের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা দাবি করছি।

​রাণীশংকৈল থানা এ এস আই জ্যোতিষ চন্দ্র জানান,অভিযোগ পাওয়া গেছে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd