• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রাণীশংকৈলে স্বামী-স্ত্রীর কলহ ও বিচ্ছেদ-ফেসবুকে ক্ষমা চেয়ে ইউপি সদস্যের আত্মহত্যা ডিমলায় আরসিসি বক্স কালভার্টের বটম স্লাব ঢালাই কাজের উদ্বোধন দেবহাটায় পুলিশের অভিযানে ২৫ পিচ ইয়াবাসহ ৩ জন আটক, মামলা মহাস্থানে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার বড়িয়াহাট টু রহবল সড়ক চার লেনের পথে, পরিদর্শনে জাপানি প্রতিনিধি দল ডোমারে চান্দখানা ঘুনুরাম শহীদ জিয়া স্মৃতি সংসদ নিয়ে ষড়যন্ত্র আশাশুনির বড়দলের জাহিদুল এক মাস নিখোঁজ আশাশুনিতে ফ্যামিলি কার্ডের তথ্য যাচাইকারীর আবেদন ও নিয়োজন পরীক্ষায় বিশাল সমাগম মেদনী পাড়ে প্রীতি ফুটবল ম্যাচে ট্রাইব্রেকারের নাটকীয় জয়, চ্যাম্পিয়ন অবিবাহিত দল চিরনিদ্রায় শায়িত সম্পাদক-পত্নী রেহানা খাতুন হেনা, বৈরী আবহাওয়া উপেক্ষা করে জানাজায় হাজারো মানুষের ঢল

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভা ও গাছের চারা রোপণ

মো: আব্দুল আজিজ, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ / ১৭০ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভা ও গাছের চারা রোপণ
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভা ও গাছের চারা রোপণ

খুলনার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা রোপণ কর্মসূচি পালিত হয়েছে। ৭ জুন রোববার সকালে অলটার প্রকল্পের অফিসে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড ও উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরাম যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
ফোরামের সহ সভাপতি অখিল কুমার মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় ” প্রকৃতির অনুপ্রেরণায়, পরিবেশের সুরক্ষা আমাদের অঙ্গীকার ” প্রতিপাদ্য বিষয়ের উপর আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাওসেড এর প্রোগ্রাম অব হেড শঙ্কর রঞ্জন সরকার। বিশেষ অতিথি ছিলেন অ্যাওসেড এর উপ নির্বাহী পরিচালক হেলেন খাতুন। অনুষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু ন্যায্যতা, প্রাকৃতিক বিপর্যয়, বিপর্যয় রোধ এবং মানুষের জীবন মান উন্নয়নের করণীয় বিষয়ক প্রবন্ধ পাঠ করেন টিম লিডার মোঃ সালাউদ্দিন অপু।
বক্তব্য রাখেন উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের সদস্য বিশ্বজিৎ ভট্টাচার্য, ডাঃ বাসুদেব রায়, শ্যামাপদ মন্ডল, সুভাষ চন্দ্র মন্ডল, শেখ জুলি, নুর ইসলাম গাজী, মানিক ভদ্র, আব্দুল্লাহ আল মামুন, ও নুরুন্নাহার। উপস্থিত ছিলেন অ্যাওসেড এর ফিল্ড অফিসার মোস্তাক হাসান, টেকনিক্যাল অফিসার সুমন বিশ্বাস, ফিল্ড মবিলাইজার জীবিতেষ মন্ডল, শুভঙ্কর বিশ্বাস, নাসরীন নাহার ও সুপ্রিয়া মন্ডল।
সভায় বক্তারা উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব তুলে ধরে বলেন, ভৌগোলিক কারণে পাইকগাছা সহ সমগ্র উপকূলীয় এলাকা প্রতিনিয়ত ঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার মুখোমুখি হচ্ছে। এই বিপর্যয় থেকে বাঁচতে ব্যাপক হারে বৃক্ষরোপণ এবং পরিবেশ সুরক্ষার কোনো বিকল্প নেই। বক্তারা উন্নত বিশ্বের কাছে জলবায়ু ন্যায্যতা দাবি জোরালো করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপজেলা সদরের শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করেন সংস্থার কর্মকর্তা ও ফোরামের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd