আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ এপ্রিল থেকে শুরু করে ১০মে পর্যন্ত মোট ১১দিনে উপজেলার বিভিন্ন ক্যাম্পে প্রায় ৩১ হাজার শিশুকে এই টিকা প্রদান করা হবে।
বিষয়টি নিশ্চিত করণে বৃহস্পতিবার (১৬এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী।
এ সময় অতিথি হিসাবে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কামরুল হাসান নোবেল, এমওডিসি ডাঃ সোহান চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজার রহমান, প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর আলীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।
ডাঃ রায়হান বারী জানান উক্ত টিকাদান কর্মসূচিতে ১১দিনে ৩১জন টিকাদান কর্মী এবং ৩০ জন প্রথম সারির সুপার ভাইজার মাঠে কাজ করবে। ইউনিয়ন ভিত্তিক সাব-ব্লক কর্মসূচি সফল করতে প্রচার ও প্রচারনার পাশাপাশী সকলের সহযোগিতা কামনা করেন তিনি।