আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে ডোমার থানা পুলিশের বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ডোমার ইসলামিয়া সিনিয়র ফযিল মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন ডোমার থানা পুলিশ।
ডোমার থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লা’র সভাপতিত্বে অতিথি হিসাবে আইন-শৃঙ্খলা ও নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত বিষয়ে বিশেষ ব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আসাদুজ্জামান আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) নিয়াজ মেহেদী, উপজেলা নির্বাচন কর্মকর্তা নুর-ই-আলম প্রমূখ।
নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সুষ্ট ও নিরেপক্ষ নির্বাচন করার লক্ষ্যে ডোমার উপজেলার ভোট কেন্দ্রে ১৭২ জন পুলিশ, ৯১০ জন আনসার সদস্যের পাশাপশী র্যাব এবং বিজিপি’র ষ্ট্রাইকিং ফোর্স ভোট কেন্দ্রে টহলরত থাকবে।
যে কোন পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনী বিশেষ ভুমিকা রাখবে। সুষ্ট ও সুন্দর ভোট গ্রহনে সকলের সহযোগিতা কামনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) নিয়াজ মেহেদী।