• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা   সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নড়াইলে সেনা অভিযান, অস্ত্র, বিদেশি মদসহ চোরাই মোবাইল জব্দ, দুইজন গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে ৪টি গ্রামকে ক্লিন ও হেলদি ভিলেজ ঘোষনা

আশাশুনিতে পুলিশের কঠোর চেকপোস্ট ও টহল কার্যক্রম

বি এম আলাউদ্দীন, নিজস্ব প্রতিনিধিঃ / ১৩৫ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
আশাশুনিতে পুলিশের কঠোর চেকপোস্ট ও টহল কার্যক্রম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশে রাখতে আশাশুনি থানা পুলিশের উদ্যোগে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে নির্বাচন শেষ মুহূর্ত পর্যন্ত নিয়মিতভাবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও টহল কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ ও ইন্সপেক্টর (তদন্ত) আবদুল ওয়াদুদ এর নির্দেশনায় থানার এসআই আব্দুর রশিদ, এস আই ফিরোজ সঙ্গীয় ফোর্স নিয়ে চাপড়া বাসস্ট্যান্ড এলাকাসহ উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক, প্রবেশপথ ও জনবহুল স্থানে চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি ও সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ সাংবাদিকদের বলেন, নির্বাচনী পরিবেশে যেন কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা অবৈধ অস্ত্র পরিবহন না ঘটে সে লক্ষ্যে এই চেকপোস্ট কার্যক্রম চালানো হচ্ছে। অভিযানে মোটরসাইকেল, প্রাইভেটকার ও গণপরিবহন তল্লাশির মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি আরো বলেন, “নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে না পারে, সেজন্য নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম চলমান থাকবে।” গতকাল শুক্রবার কাগজপত্র না থাকায় দুইটা মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। স্থানীয় সাধারণ মানুষ থানা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পুলিশের তৎপরতায় এলাকায় নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে এবং স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd