• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা   সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নড়াইলে সেনা অভিযান, অস্ত্র, বিদেশি মদসহ চোরাই মোবাইল জব্দ, দুইজন গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে ৪টি গ্রামকে ক্লিন ও হেলদি ভিলেজ ঘোষনা

আশাশুনিতে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন

বি এম আলাউদ্দীন, নিজস্ব প্রতিনিধিঃ / ৮৭ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
আশাশুনিতে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন

আশাশুনিতে ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসীচি পালন করা হয়ে। দিবসের শুরুতে থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে থানা চত্বরে ৩১ বার তোপধ্বনী করা হয়। এরপর সুর্যোদয়ের সাথে মাথে সকল প্রতিষ্ঠান ও সরকারি বে-সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন, কুচকাওয়াজ, বিজয় মেলা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন, থানা পুলিশ, জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠন, জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন স্কুল ও প্রতিষ্ঠান, প্রেস ক্লাব, আঞ্চলিক প্রেস ক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি পর্যায়ে নানা শ্রেণি পেশার মানুষ কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু। সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, আনুলিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি রুহুল কুদ্দুছ, বীর মুক্তিযোদ্ধা শামীম আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আকবর আলী প্রমুখ। সভায় মহান মুক্তিযুদ্ধে শহীদ ৭ জনের পরিবারকে ও ৩ জন জুলাই শহীদ পরিবার মোট ১০জনকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়া মহিলাদের ক্রীড়ানুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd