• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা   সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নড়াইলে সেনা অভিযান, অস্ত্র, বিদেশি মদসহ চোরাই মোবাইল জব্দ, দুইজন গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে ৪টি গ্রামকে ক্লিন ও হেলদি ভিলেজ ঘোষনা সাতক্ষীরার দেবহাটা থানার আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনা সভা

পাইকগাছার নবাগত ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরীর যোগদান

মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ / ৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
পাইকগাছার নবাগত ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরীর যোগদান

খুলনা পাইকগাছায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন ওয়াসিউজ্জামান চৌধুরী। তিনি ৩ ডিসেম্বর বুধবার দুপুরে যোগদান করেন। এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার কে কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী। পরে তিনি নিজ কার্যালয়ে উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, দারিদ্র বিমোচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সিএ আব্দুল বারী ও কৃষ্ণপদ মন্ডল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
উল্লেখ্য ওয়াসিউজ্জামান চৌধুরী এর আগে কুমিল্লা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ৩৭ তম বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তা হিসেবে ২০১৯ সালে সহকারী কমিশনার পদে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এরপর ২০২৩ সালে তিনি সহকারী কমিশনার ভূমি হিসেবে পটুয়াখালীর দশমিনা উপজেলায় যোগদান করেন। সর্বশেষ তিনি নির্বাহী কর্মকর্তা হিসেবে কুমিল্লা জেলা পরিষদে কর্মরত ছিলেন। ওয়াসিউজ্জামান চৌধুরীর জন্মস্থান ময়মনসিংহ সদর। গর্বিত পিতা এবং মাতা চাকুরী শেষে অবসর জীবন যাপন করছেন। ওয়াসিউজ্জামান এর সহধর্মিণী পেশায় একজন চিকিৎসক। সকলের সহযোগিতায় এলাকার উন্নয়ন ও অগ্রগতি কে এগিয়ে নেওয়ার পাশাপাশি প্রশাসনিক সব ধরনের সেবা মানুষের দৌর গোড়ায় পৌঁছে দিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন উপজেলা প্রশাসনের নবাগত নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd