• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা   সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নড়াইলে সেনা অভিযান, অস্ত্র, বিদেশি মদসহ চোরাই মোবাইল জব্দ, দুইজন গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে ৪টি গ্রামকে ক্লিন ও হেলদি ভিলেজ ঘোষনা সাতক্ষীরার দেবহাটা থানার আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনা সভা

আশাশুনিতে সেনাবাহিনীর অভিযানে জেলি পুশকৃত ১০০ কেজি মাছ জব্দ

বিএম আলাউদ্দীন, নিজস্ব প্রতিনিধিঃ / ৩৫০ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরার আশাশুনিতে সেনাবাহিনীর অভিযানে বাগদা চিংড়িতে অবৈধভাবে জেলি পুশ করার অপরাধে ১০০ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রতিনিধি ডিজিএফআই এর তথ্য অনুযায়ী আশাশুনিতে দায়িত্ব রত ক্যাম্প কমান্ডার লে. আসিফ হাসান চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের আব্দুল গনি গাজীর পুত্র মোঃ ওসিকুল (৫৩) ও নুর আলী গাজীর পুত্র মোঃ শরিফুল ইসলাম (৩০)কে ১২টি সিরিঞ্জ সহ বাগদা চিংড়িতে অবৈধভাবে জেলি পুশ করার সময় হাতেনাতে জব্দ করেন। জব্দকৃত মাছ আশাশুনি ক্যাম্পে এনে ৮০কেজি বাগদা চিংড়ি জেলি পুশ করা ও ২০কেজি ভালো বাগদা চিংড়ি শনাক্ত করেন। এরমধ্যে ৮০কেজি বাগদা চিংড়ি উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া ২০কেজি ভালো বাগদা চিংড়ি উপজেলা প্রশাসনের সমন্বয়ে বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। পরবর্তীতে এই ধরনের অপরাধযোগ্য কাজ আর কখনো করবে না বলে লিখিতভাবে অঙ্গীকার নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে ক্যাম্প সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd