“অধিকার আদায়ে আমরা সবাই একসাথে” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দের সংগঠন ফিরিয়ার আয়োজনে ১১ মে সোমবার সকাল সাড়ে ১০ টায় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান প্রবেশদ্বারের সম্মুখে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের সঙ্গে একযোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা ডাক্তারদের কাছে ওষুধের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন, তারা কোনো দালাল নন এবং রোগীদের হয়রানি বা আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত নন।
বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অন্যায়ভাবে গ্রেপ্তার, হয়রানি ও অপমান করা হচ্ছে। কিশোরগঞ্জ, চুয়াডাঙ্গা, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশালসহ বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হেনস্থার ঘটনার উদাহরণ তুলে ধরে তারা ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তারা বলেন, সুযোগ পেলেই তাদের ‘দালাল’ আখ্যা দেওয়া হচ্ছে, যা অত্যন্ত অপমানজনক।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসব ঘটনার প্রতিবাদ জানালেও ওষুধ কোম্পানির মালিকপক্ষ এখনো কার্যকর কোনো ভূমিকা নেয়নি। বক্তারা মালিকদের নীরবতার সমালোচনা করে বলেন, নিজেদের অধিকার, আত্মসম্মান ও পেশাগত মর্যাদা রক্ষায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদেরই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
https://slotbet.online/