• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিবন্ধি বৃদ্ধকে পিটিয়ে আহত তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ডোমারে হরিণচড়া ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডোমার থানা পুলিশের বিশেষ ব্রিফিং ডোমারে নির্বাচনী প্রচারনার শেষ দিনে জমে উঠেছে ভোটের বাজার চিতলমারিতে কিশোরীদের জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত

সাতক্ষীরার দেবহাটায় দরিদ্র পরিবারের মাঝে সবজি বীজ বিতরন

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ৬১ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের দেবহাটা এরিয়া অফিসের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে হতদরিদ্র পরিবারের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়েছে। দেবহাটা উপজেলার ইছামতি টেকনিক্যাল কলেজের প্রাঙ্গণে বুধবার ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত উক্ত অনুষ্টানে সুশীলনের দেবহাটা এরিয়া অফিসের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জোৎসা বালার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সুশীলনের এপি ম্যানেজার মিল্টন সিংহ,  সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন এলাকার দরিদ্র মহিলা ও তাদের পরিবারকে ৬ প্রকারের সবজি বীজ বিতরণ করা হয়। এছাড়া সকল অনাবাদী ও আবাদি জমিতে এবং বাড়ির আঙিনায় সবজি চাষ করে নিজেদের স্বাবলম্বী করা ও অর্থনৈতিক স্বচ্ছলতা আনার জন্য আহবান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd