Archives

bdit.com.bd

সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত 

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ১০৮ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রবিবার ৮ মার্চ সকাল ১১টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম। দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সিদরাতুলমুনতাহা, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম প্রমুখ। শেষে কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category