• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা   সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নড়াইলে সেনা অভিযান, অস্ত্র, বিদেশি মদসহ চোরাই মোবাইল জব্দ, দুইজন গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে ৪টি গ্রামকে ক্লিন ও হেলদি ভিলেজ ঘোষনা সাতক্ষীরার দেবহাটা থানার আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনা সভা সাতক্ষীরার দেবহাটা থানার আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনা সভা সাতক্ষীরার দেবহাটায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা

সাতদেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পার মায়ের চেহলাম, কবর জিয়ারত ও দোয়ানুষ্টান অনুষ্ঠিত

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পার মায়ের চেহলাম, কবর জিয়ারত ও দোয়ানুষ্টান অনুষ্ঠিত
দেবহাটা প্রতিনিধি।। দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পার মাতা মিসেস মেহেরুন্নেছার চেহলাম, কবর জিয়ারত ও দোয়ানুষ্টান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৮ নভেম্বর দেবহাটা উপজেলা মডেল মসজিদ ও কোড়া বকুলতলা জামে মসজিদে উক্ত দোয়ানুষ্টান অনুষ্ঠিত হয়। উপজেলা মডেল মসজিদে জুম্মা পরবর্তী উক্ত দোয়ানুষ্টান পরিচালনা করেন মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা সাইফুদ্দিন ইয়াহিয়া। উক্ত দোয়ানুষ্টানে দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক প্রার্থী আব্দুল হাবিব মন্টু, সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের সভাপতি নুর মোহাম্মদ পাড়, দেবহাটা উপজেলা জিয়া পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি ডাঃ মহিদার রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নিলয় আহমেদ সবুজ, সাংবাদিক সিরাজুল ইসলামসহ অসংখ্যা আত্মীয় স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। দোয়ানুষ্টান শেষে মরহুমার কবর জিয়ারত করা হয়। উল্লেখ্য, গত বুধবার ২৬ নভেম্বর তিনি ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্যা আত্মীয়স্বজন রেখে মৃত্যুবরন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

bdit.com.bd