মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটায় ওয়ার্ল্ড এএমআর অ্যাওয়ারনেস সপ্তাহ ২০২৫ উপলক্ষে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।ঔষধ প্রশাসন অধিদপ্তর সাতক্ষীরা এর আয়োজনে ও দেবহাটা উপজেলা বিসিডিএস এর সহযোগিতায় ২৬ নভেম্বর বুধবার সকাল ১১টায় সখিপুর ইউনিয়ন পরিষদ সেমিনার কক্ষে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিসিডিএস এর সভাপতি দেব কুমার দেবু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক সুকর্ণ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ড্রাগ সুপার বাশারাফ হোসেন
হোসেন, এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিসিডিএস এর সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম সহ-সভাপতি মোঃ নাজমুল হোসেন সহ উপজেলার সকল ফার্মেসি ব্যবসায়ীগণ। বক্তারা বলেন নিম্নমানের ও ভেজাল ওষুধ ক্রয় বিক্রয় থেকে সবাইকে বিরত থাকতে হবে, এন্টিবায়োটিকের অপব্যবহার রোধ কল্পে সাধারণ ঔষধ ক্রেতাদের সচেতন করতে হবে, বিশেষ করে ডাক্তারের প্রেসক্রিপশনে এন্টিবায়োটিকের যে কয়দিনের ডোজ থাকবে সেটা একসাথে ক্রয় করতে উৎসাহিত করতে হবে, সাথে সাথে ডোজ পূর্ণ না হলে তার কুফল সম্পর্কে জানাতে হবে, এছাড়া প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ক্রয় বিক্রয় বন্ধ করতে হবে এমনটা জোর দিয়েছে কর্মকর্তারা। এছাড়া ঔষধ ব্যবসা সংক্রান্ত আভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়