Archives

bdit.com.bd

ডোমারে শিশু ধ*র্ষ*নে*র অভিযোগে বৃদ্ধ আজিজার শ্রীঘরে

Reporter Name / ২৯৬ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে ১০ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে আজিজার রহমান নামে (৬৫) বছর বয়সী এক বৃদ্ধকে শ্রীঘরে পাঠিয়েছে ডোমার থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়ার এলাকার বড় ফকিরপাড়া গ্রামে। জানাযায় ঘটনার দিন শনিবার (০৭ মার্চ) দুপুরে উক্ত এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আজিজার রহমান প্রতিবেশী এক কৃষকের ৪র্থ শ্রেনীতে পড়–য়া ছাত্রীর বাড়ীতে প্রবেশ করে। বাড়ীতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে ঘরে ঢুকে শিশুটিকে জোর পূর্বক ধর্ষন করে বলে অভিযোগ উঠেছে। পরে সন্ধ্যায় মেয়েটির বাড়ীর লোকজন এসে দেখে মেয়েটি অসুস্থ অবস্থায় পড়ে আছে। ঘটনার বিবরণ জানতে পেড়ে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে আজিজারকে তার নিজ বাড়ী থেকে আটক করে গণধোলায় দিয়ে গাছে বেঁধে রাখে।

এলাকাবাসী থানায় সংবাদ দিলে ডোমার থানার এসআই কাওছার আলী ও সঙ্গীয় ফোর্স ঘটনা স্থলে গিয়ে আব্দুর রহমানকে জণরোশ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এবিষয়ে পরদিন রবিবার ভুক্তভুগি শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ০৯ (১) ধারায় যাহার মামলা নং-০৬, তারিখ-০৮/০৩/২০২৬ইং দায়ের করে।

ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার পরিপ্রেক্ষিতে আজিজার রহমানকে গ্রেফতার করে জেলার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। আজিজার রহমানের দৃষ্টান্তমূলক শান্তির জোর দাবী জানান শিশুটির পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category