আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকল সাড়ে ১০টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২০২৬ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রধান অতিথির বক্তব্য রাখেন ও শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান হিমু। তিনি বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড একটি প্রতিষ্ঠানের মানবিক ও ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কর্মব্যস্ত জীবনে শরীর ও মনের সুস্থতার জন্য নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই। এখানে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করতে এ ধরনের ক্রীড়া আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়। খেলাধুলা কর্মীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দলগত মনোভাব তৈরি করে, যা পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার, থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান। এ সময় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা আক্তার সহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক আনিসুর রহমান।