• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে সালমা বেগম নামে এক গৃহবধূর আ#ত্ম#হ#ত্যা ডোমারে ভোজ্য তেলের মজুদের অভিযোগে ৩ প্রতিষ্ঠানে জরিমানা ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্ধিক সহায়তা করেন আফেন্দী ডোমারে অসহায় পরিবারের কবুলিয়াত জমি দখলে নেয়ার অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে পঞ্চগড় জেলা  শিক্ষক সমিতির সভাপতি আসাদুল্লাহ ও সম্পাদক কেরামত আলী  ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত পঞ্চগড়ে জোরপূর্বক চা বাগান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের হুমকির অভিযোগ ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন ডোমারে শহীদ রুমি’র ৭৫ তম জন্মতিথি উপলক্ষে দোয়া মাহফিল ও সম্মাননা স্বারক প্রদান

আশাশুনিতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

বি এম আলাউদ্দীন, নিজস্ব প্রতিনিধিঃ / ১০৫ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
আশাশুনিতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

“প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজ সেবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে জাতীয় সমাজ সেবা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে, উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে ফেস্টুন উড়ানো হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু।
এনজিও সমন্বয়কারী আসাদুল ইসলাম আসাদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম, যুবদলের সিনিঃ যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আঃ করিম, সদর জামায়াতের আমীর হাফেজ আব্দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে সমাজ সেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজ কর্মী মোঃ সেলিম শাহরিয়ার, শ্রেষ্ঠ এনজিও কর্মী আইডিয়ালের সুব্রত বাছাড়, বারসিক এনজিওর আসাদুল ইসলাম আসাদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd