• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে সালমা বেগম নামে এক গৃহবধূর আ#ত্ম#হ#ত্যা ডোমারে ভোজ্য তেলের মজুদের অভিযোগে ৩ প্রতিষ্ঠানে জরিমানা ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্ধিক সহায়তা করেন আফেন্দী ডোমারে অসহায় পরিবারের কবুলিয়াত জমি দখলে নেয়ার অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে পঞ্চগড় জেলা  শিক্ষক সমিতির সভাপতি আসাদুল্লাহ ও সম্পাদক কেরামত আলী  ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত পঞ্চগড়ে জোরপূর্বক চা বাগান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের হুমকির অভিযোগ ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন ডোমারে শহীদ রুমি’র ৭৫ তম জন্মতিথি উপলক্ষে দোয়া মাহফিল ও সম্মাননা স্বারক প্রদান

সাতক্ষীরার দেবহাটায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ২চোরসহ ৩জন আটক, থানায় মামলা

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ৭৭ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির মালামালসহ ২জন আটক হয়েছে। এছাড়া অপর এক অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আরেকজন আসামী আটক হয়েছে। এবিষয়ে পল্লী বিদ্যুতের দেবহাটা সাব জোনাল অফিসের ইনফোরসমেন্ট কোঅর্ডিনেটর মাহফুজা খাতুন বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-০৮, তাং-১৭/০১/২৬ ইং।
পুলিশ সূত্র মতে, পুলিশ সুপার আরেফিন জুয়েল, বিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ইং-১৭/০১/২০২৬ তারিখ বিকালের দিকে দেবহাটা থানার নওয়াপাড়া ইউপি এলাকাধীন কামিনিবসু গ্রাম এলাকা থেকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নওয়াপাড়া গ্রামের শহিদুল সরদারের ২ ছেলে রবিউল ইসলাম (২৮) ও রওনকুল ইসলাম (২৪) কে ১টি আবাসিক ১০ কেভিএ ট্রান্সফরমারের ৫০ (পঞ্চাশ) কেজি তামার কয়েল ও চোরাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, লোহার রড, সেফটি বেল্টসহ ২ জন চোর এবং একই তারিখ রাত সাড়ে ৯টার দিকে পারুলিয়া গ্রাম এলাকা থেকে সিআর পরোয়ানাভুক্ত দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের সানাউল্লাহ গাজীর ছেলে মোশারফ হোসেনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে ১৮ জানুয়ারী বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd