• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে সালমা বেগম নামে এক গৃহবধূর আ#ত্ম#হ#ত্যা ডোমারে ভোজ্য তেলের মজুদের অভিযোগে ৩ প্রতিষ্ঠানে জরিমানা ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্ধিক সহায়তা করেন আফেন্দী ডোমারে অসহায় পরিবারের কবুলিয়াত জমি দখলে নেয়ার অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে পঞ্চগড় জেলা  শিক্ষক সমিতির সভাপতি আসাদুল্লাহ ও সম্পাদক কেরামত আলী  ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত পঞ্চগড়ে জোরপূর্বক চা বাগান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের হুমকির অভিযোগ ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন ডোমারে শহীদ রুমি’র ৭৫ তম জন্মতিথি উপলক্ষে দোয়া মাহফিল ও সম্মাননা স্বারক প্রদান

সাতক্ষীরার দেবহাটায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ১৬১ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি।। সাতক্ষীরার দেবহাটায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৪ সেপ্টেম্বর সকাল ১১টায় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট সালাহউদ্দীন আহম্মেদের সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঈনুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সখিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল ইসলাম, আনসার ভিডিপির প্রতিনিধি রায়হান বাবু, মাদ্রাসার প্রতিনিধি মুফতি আবু নাঈম, ব্রাকের যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীর প্রোগ্রাম অফিসার তারিক আল আজিজ প্রমুখ। সভায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী ৯ মাস বয়স থেকে ১৫ বছর বযসী সকল শিশুদেরকে বিনামূল্যে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচীর উদ্বোধন হবে। এই ক্যাম্পেইনে উক্ত বয়সের সকলকে টিকাদানে উদ্বুদ্ধ করতে হবে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, এই টিকা সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হবে। অথচ বাইরে এই টিকার দাম ২হাজার ৫শত টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এই টিকাদানে উদ্বুদ্ধ করার জন্য সকল দপ্তরকে তাদের স্ব স্ব দায়িত্ব পালন করতে হবে। অভিভাবকরা যাাতে কোন গুজবে কান না দেয় এবং তাদের বাচ্চাদের টিকা দেই সে বিষয়টি সবার সচেতনতার সাথে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd