• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে সালমা বেগম নামে এক গৃহবধূর আ#ত্ম#হ#ত্যা ডোমারে ভোজ্য তেলের মজুদের অভিযোগে ৩ প্রতিষ্ঠানে জরিমানা ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্ধিক সহায়তা করেন আফেন্দী ডোমারে অসহায় পরিবারের কবুলিয়াত জমি দখলে নেয়ার অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে পঞ্চগড় জেলা  শিক্ষক সমিতির সভাপতি আসাদুল্লাহ ও সম্পাদক কেরামত আলী  ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত পঞ্চগড়ে জোরপূর্বক চা বাগান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের হুমকির অভিযোগ ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন ডোমারে শহীদ রুমি’র ৭৫ তম জন্মতিথি উপলক্ষে দোয়া মাহফিল ও সম্মাননা স্বারক প্রদান

পাইকগাছায় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে ব্যবসায়ীদের মানববন্ধন

মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ / ৮৯ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
পাইকগাছায় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে ব্যবসায়ীদের মানববন্ধন
???????

খুলনা পাইকগাছায় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন করেছে ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। ৪ জানুয়ারি রোববার দুপুরে উপজেলার চাঁদখালী বাজারের প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ব্যবসায়ী ও এলাকাবাসী। মানববন্ধন কর্মসূচিতে ব্যবসায়ীরা অভিযোগ করেন স্থানীয় আওয়ামী দোসর গাজী শফিকুল ইসলাম ও মিনারুল ইসলাম কে ব্যবহার করে তৌহিদুল ইসলাম ও মুকুল হোসেন সহ কতিপয় ব্যক্তি এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করছে। তাদের এ ধরনের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছেন এবং এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসন সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। ইটভাটা ব্যবসায়ী খলিলুর রহমান গাজীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মনিরুল ইসলাম, আবু সুফিয়ান টিক্কা, পরিতোষ কুমার, আবেদা খাতুন, ইউনুস আলী সরদার, বজলুর রহমান, বাদশা গাজী, নজরুল গাজী, লুৎফর রহমান, জলিল সরদার, আকবর সরদার, জুয়েল গাজী, রিপন মোল্লা, চয়ন সরদার, সোহেল গাজী, তালেব মোল্লা, নাজমুল হোসেন, মনিরুল গাজী, মুন্না, রসুল সরদার, জয়নাল সরদার, ফরিদ হোসেন ও বেলাল হোসেন। মানববন্ধনে এলাকার শতশত নারী পুরুষ ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd