• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে ভোজ্য তেলের মজুদের অভিযোগে ৩ প্রতিষ্ঠানে জরিমানা ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্ধিক সহায়তা করেন আফেন্দী ডোমারে অসহায় পরিবারের কবুলিয়াত জমি দখলে নেয়ার অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে পঞ্চগড় জেলা  শিক্ষক সমিতির সভাপতি আসাদুল্লাহ ও সম্পাদক কেরামত আলী  ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত পঞ্চগড়ে জোরপূর্বক চা বাগান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের হুমকির অভিযোগ ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন ডোমারে শহীদ রুমি’র ৭৫ তম জন্মতিথি উপলক্ষে দোয়া মাহফিল ও সম্মাননা স্বারক প্রদান ডোমারে নমস্কার শপিং সেন্টারের বাৎসরিক মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে এনসিপির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১১৫ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

আজহারুল ইসলাম আজহার, পঞ্চগড় 

পবিত্র মাহে রমজান উপলক্ষে পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে পঞ্চগড় জেলা শহরের হিমালয় পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলের পূর্বে আয়োজিত আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান সংযম, আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

বক্তারা আরও বলেন, সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহমর্মিতা প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় সবাইকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জামায়াতে ইসলাম পঞ্চগড় জেলা শাখার আমির মাওলানা মোঃ ইকবাল হোসাইন,বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলা সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সহ-সভাপতি ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা জাগপার সহ-সভাপতি শামসুজ্জামান নয়ন মাস্টারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd