Archives

bdit.com.bd

ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন, সালেম সুলেরী ও আবু হাতেম নির্বাচিত

Reporter Name / ৩৮৩ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে শাতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রদের নিয়ে অ্যালামনাই অ্যাসাসিয়েশনের ঈদ পুর্নমিলনী, আলোচনা সভা ও আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

এতে করে সালেম সুলেরী আহবায়ক এবং আবু হাতেমকে সদস্য সচিব করে ভোটের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন আগত ছাত্ররা।

রবিবার (২২ মার্চ) সন্ধ্যায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ আবু সুফিয়ান লেবু। এ সময় অতিথি হিসাবে কবি সাহিত্যিক সালেম সুলেরী, মোতাহারুল হোসেন রফু, মাঝহারুল আলম কিসলু, প্রকৌশলী মহিউল আলম স্বাধীন, খালিদ মাহামুদ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র ইয়াসিন মোহাম্মদ সিথুনের উপস্থাপনায় আলহাজ¦ জহুরুল হক দিপু, মিজানুর রহমান সোহাগ, শরীফ হোসেন, রিমুন, সঞ্জয় সাহা, কামরুজ্জামান সাজু, আ.ন.ম তারেক, সিহাব প্রধানসহ অনেকে বক্তব্য রাখেন।

আলোচনা শেষে সকলের সম্মতিক্রমে গণতান্ত্রীক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে সালেম সুলেরীকে আহবায়ক এবং আবু হাতেমকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে করে আ.ন.ম তারেক ও রিমুনকে যুগ্ন আহবায়ক, খালিদ মাহামুদ এবং ইয়াসিন মোহাম্মদ সিথুনকে যুগ্ন সদস্য সচিব করে ৯জন সদস্য কমিটিতে স্থান পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category