আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে প্রেসক্লাব আয়োজিত মাদ্রাসার এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ রমজান) বিকালে ডোমার প্রেসক্লাব হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডোমার প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী।
সম্মানিত বিশেষ অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল জব্বার, সহিদার রহমান মানিক, ইলিয়াস হোসেন, উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ আব্দুল হাকিম, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোসাব্বোর হোসেন মানু, পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সহ-সভাপতি তমিজ উদ্দিন সরকার, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ বীন আমিন সুমন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রওশন রশিদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেত্রীবৃন্দ,গণমাধ্যমকর্মী ও মাদ্রাসার শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের প্রেশ ঈমাম ও খতিব মুফতি আলহাজ¦ মাহামুদ বীন আলম।