Archives

bdit.com.bd

ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত

Reporter Name / ১৮১ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে নীলফামারীর ডোমারে ঐতিহ্যবাহী বিশ^ শান্তি ও সমগ্র জীবজগতের কল্যাণে ৭০ তম বার্ষিকী ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন সুষ্ট ভাবে সম্পন্ন হয়েছে।

গত শুক্রবার ভোররাত্রীতে ডোমার পৌর এলাকার স্বর্গীয় বনওয়ারী লাল আগরওয়ালার বাসভবনে ভগবত গীতাপাঠ, তুলশী আরতী ও মঙ্গলঘাট স্থাপনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করেন স্বগীয় ঘিষুলাল আগরওয়ালার পরিবারের পক্ষে রামনিবাস আগরওয়ালা।

পরদিন সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বিভন্ন এলাকা থেকে আসা হাজারা ভক্তবৃন্দের ঢল নামে। মন্দির প্রাঙ্গণ যেনো হিন্দু সম্প্রদায়ের মিলন মেলায় পরিনত হয়। তাদের মধ্যে নারী ভক্তদের উপচেপড়া ভীড় ছিলো চোখে পড়ার মতো। উক্ত অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৬টি দল নামসুধা পরিবেশন করেন।

এ সময় আয়াজক কমিটির ধর্মীয় নেতা রামনিবাস আগরওয়ালা, অখিল চন্দ্র ঘোষ, দক্ষিণা রঞ্জন রায়, উজ্জল কাঞ্জিলাল, দিলিপ মজুমদার, মিন্টু সাহা সহ অনেকে বক্তব্য রাখেন। এরই মধ্যে আগত সকল ভক্তরে মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

আয়োজক কমিটি জানান, দীর্ঘ ৭০ বছর যাবত এখানে হরিনাম সংকীর্তন এবং মহানাম যজ্ঞানুষ্ঠান পরিচালনা করে আসছে। আগামীতে বেশ বড় পরিষরে ধর্মীয় অনুষ্ঠান করতে সকলের সহযোগিতা কামনা করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category