• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে ভোজ্য তেলের মজুদের অভিযোগে ৩ প্রতিষ্ঠানে জরিমানা ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্ধিক সহায়তা করেন আফেন্দী ডোমারে অসহায় পরিবারের কবুলিয়াত জমি দখলে নেয়ার অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে পঞ্চগড় জেলা  শিক্ষক সমিতির সভাপতি আসাদুল্লাহ ও সম্পাদক কেরামত আলী  ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত পঞ্চগড়ে জোরপূর্বক চা বাগান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের হুমকির অভিযোগ ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন ডোমারে শহীদ রুমি’র ৭৫ তম জন্মতিথি উপলক্ষে দোয়া মাহফিল ও সম্মাননা স্বারক প্রদান ডোমারে নমস্কার শপিং সেন্টারের বাৎসরিক মিলন মেলা অনুষ্ঠিত

ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের

Reporter Name / ২০৩ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে মমতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এক প্রসূতি মায়ের সিজারের পর ক্লিনিকের বিল পরিশোধ করতে না পারায় স্বজনদের নবজাতক বিক্রি করে বিল পরিশোধ করার জন্য চাপ দেওয়া ও আটক রাখার অভিযোগ উঠেছে ক্লিানিক কর্তৃপক্ষের বিরুদ্ধে।
সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ অভিযান চালিয়ে উক্ত ক্লিনিক মালিক ডাঃ ফারজানাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ডের লক্ষ টাকা জরিমানা করেন।
মঙ্গলবার (৩১মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগকে নিয়ে ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ ত্বন্বী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পাশাপাশি ক্লিনিকটিতে দায়িত্বে অবহেলা, পর্যাপ্ত জনবলের অভাব এবং দায়িত্বরত চিকিৎসক না থাকার মতো বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। এসব অনিয়মের জন্য ক্লিনিকটিকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভুক্তভোগী উপজেলার গোমনাতী ইউনিয়নের দক্ষিণ গোমনাতী এলাকার রাকিবুল হাসান ও হাবিবা সুলতানা দম্পতির দাবি, ভর্তি সময় ক্লিনিক কর্তৃপক্ষ ২২ হাজার টাকা দাবি করেছিল। কিন্তু সিজারের পর অনেক চেষ্টা করেও টাকা জোগাড় করতে না পারায় তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়। তারা অভিযোগ করেন, ক্লিনিকটির চিকিৎসক ডা. ফারজানা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং এক পর্যায়ে টাকা না দেওয়ায় প্রসূতি ও তার স্বজনদের একটি রুমে আটকে রাখা হয়।

পাশাপাশি রোগীর ঔষধও বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা। ক্লিনিকের লোকজনের মাধ্যমে গত দুই দিন ধরে ৩-৪ জন লোক ক্লিনিকে আসছিল। তাদের মধ্যে একজন ৩০হাজার এবং অপরজনও ৩০হাজার টাকা পর্যন্ত দাম করে নবজাতকটি নেওয়ার প্রস্তাব করে। পরিকল্পনা ছিল, সেই টাকা থেকে ২০হাজার টাকা ডাক্তার রেখে বাকি ১০হাজার টাকা রোগীর পরিবারকে দিয়ে নবজাতকটি হস্তান্তর করা হবে।
অভিযোগের বিষয়ে ক্লিনিকটির চিকিৎসক ডা. ফারজানা বলেন, বাচ্চা বিক্রি করতে বলেছি এটা সত্য নয়। নির্ধারিত সময়ে রোগী রিলিজ নিতে পারছিল না, তাই বিল পরিশোধের জন্য বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd