Archives

bdit.com.bd

ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা

Reporter Name / ২৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ মার্চ) বিকালে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ডোমার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন।

উক্ত ফেডারেশনের উপজেলা সভাপতি সোহেল রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী-০১ ডোমার ডিমলা আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মাওঃ আব্দুস সাত্তার।

শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সেক্রেটারী আব্দুল বাতেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে ডোমার উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ আব্দুল হাকিম, উপজেলা সেক্রেটারী মাওঃ রবিউল আলম, সাবেক সেক্রেটারী হাফেজ আব্দুল হক, মাওঃ মোসেহুউদ্দিন শাহ, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি জুনাইদ আল হাবিব প্রমূখ বক্তব্য রাখেন।

এ সময় নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার মহোদয়কে ফুলের শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা জানান অতিথিবৃন্দ। আলোচনা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category