আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
ডোমার উপজেলার ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান নমস্কার শপিং সেন্টারের উদ্যোগে পরিবারে সকল সদস্যদের নিয়ে বাৎসরিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৮টায় গ্রাহকদের ঈদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে বনভোজন কর্মসূচি’র শুভ উদ্বোধন ঘোষনা করেন পরিবারের কর্ণধার অরবিন্দু সাহা বুল্লি।
এ সময় প্রতিষ্ঠানের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে ডোমার বাজার প্রদক্ষিণ করে দিনাজপুর জেলার স্বপ্নপুরী পিকনিক স্পটের দিকে যাত্রা শুরু করেন।
সেখানে গিয়ে উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে আনন্দঘন মুহের্ত্তে এলাকার চারিদিকের সুন্দর্য্য উপভোগ করেন নমস্কার পরিবারের সদস্যরা। দুপুরে মধ্যান্য ভোজ শেষে বিকালে সংক্ষিপ্ত আলোচনা সভা ও র্যাফেল-ড্র অনুষ্ঠিত হয়।
এতে করে পরিবারের পক্ষে কল্যাণ সাহা, অসিম সাহা এবং বিমান সাহা বক্তব্য রাখেন। কল্যাণ সাহা জানান আনন্দ উল্লাসে একটু প্রশান্তি আশায় পরিবারের সদস্যদের নিয়ে প্রতি বছর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করতে সকলের সহযোগিতা ও আর্শিবাদ কামনা করেন তিনি।