Archives

bdit.com.bd

ডোমারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতা ও পুত্রকে মা#র#পি#ট, চিকিৎসাধীন অবস্থায় ৬দিন পর পিতার মৃ#ত্যু

Reporter Name / ৭৫২ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

 

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতা ও পুত্রকে মারপিট, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬দিন পর পিতার মৃত্যু।
ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের চিকারহাট নামক স্থানে। মামলা সুত্রে জানাযায়, উক্ত এলাকার কিছু মাদক সেবী এবং মাদক বিক্রেতা এলাকায় কুকর্ম করে আসছে। যার কারনে ঘটনার দিন রবিবার (৮মার্চ) দুপুরে পশ্চিম সোনারায় সরকার পাড়া এলাকার মৃত আলহাজ¦ আব্দুল বাকী সরকারের ছেলে পশু চিকিৎসক জামিনুর রহমান (৬০) মাদক কারবরিদের বাঁধা প্রদান করলে এলাকার রাশেদ,ওমর, মোমিনসহ অনেকে জামিনুর রহমানের মোটর সাইকেল গতিরোধ করে তাকে বেধরক মারপিট করে। সংবাদ পেয়ে জামিনুর রহমানের ছেলে নাহিদ হাসান মুন (২৫) ঘটনা স্থলে গেলে তাকেও দূর্বৃত্তরা মারধর করে বলে অভিযোগ উঠেছে। তাদের আঘাতে পিতা ও পুত্র গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এবিষয়ে জামিনুরের ছেলে নাহিদ হাসান মুন বাদী হয়ে ১০ মার্চ রাশেদকে প্রধান আসামী করে ৮ জনের নাম উল্লেখ করে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন।
পিতা পুত্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬দিন পর শুক্রবার (১৩ মার্চ) সকাল ৯.৫০ মিনিটে জামিনুর রহমান মৃত্যু বরণ করে বলে কর্তব্যরত ডাক্তার প্রতিক হোসেন জানান।
তার মৃত্যুর সংবাদে জামিনুরের পরিবারের লোকজন হাসপাতালে ভীড়জমায়, এসময় কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা। পরে ডোমার থানার এসআই আঙ্গুর মিয়া ও সঙ্গীয় ফোর্স হাসপাতালে উপস্থিত হয়ে লাশের সুরতাহাল করে লাশ থানায় নিয়ে আসে। দুপুরে জামিনুরের লাশ ময়না তদন্তের জন্য নীলফামারী জেলার মর্গে পাঠানো হয়। ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান লাশের ময়না তদন্ত শেষে প্রয়োজনীয় আইগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category