আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে চাঞ্চলকর মজনু হত্যা মামলায় মহিলাসহ ৪জন আসামীকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
গ্রেফতাকৃতরা হলেন পৌর এলাকার ছোট রাউতা ময়দান পাড়া এলাকার শহিদুল ইমলামের ছেলে মতিউর রহমান (২২), মৃত হাচানুর রহমানের ছেলে শাহিন ইসলাম (২০), শাহিনের মা সাবিনা আক্তার মমিনা (৪৫), বেলাল হোসেনের স্ত্রী মেরিনা বেগম (৪২)। গ্রেফতাকৃতদের জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ করেন ডোমার থানা পুলিশ।
মামলা সুত্রে জানাযায় উক্ত এলাকার আব্দুল মান্নানের পরিবারের সাথে সাবেক কাউন্সিলর বেলার হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে দ্বন্দ চলে আসছে। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন বুধবার (১১মার্চ) সকালে আব্দুল মান্নান, মজনু, বাবুল নালিশী জমিতে একটি শুকনা গাছ কাটতে গেলে প্রতিপক্ষরা বাঁধা প্রদান করে।
এতে করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তাদের মধ্যে মান্নান, বাবুল ও মজনু গুরুত্বর অসুস্থ হয়ে পরে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মজনু (৪২) কে মৃত ঘোষনা করেন। আহত ২জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার্ড করা হয়। নিহত মজনু ডোমার পৌর এলাকার ৫নং ওয়ার্ড ময়দান পাড়া গ্রামের মৃত তফির উদ্দিনের ছেলে।
এ ঘটনায় ঐরাতে নিহত মজনুর স্ত্রী লিপি বেগম বাদী হয়ে সাবেক কাউন্সিলর বেলাল হোসেনকে প্রধান আসামী করে ২২জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা নং-১১ দায়ের করে। সেই মামলার এজাার ভুক্ত নারী সহ ৪জনকে গ্রেফতার করে ডোমার থানা পুলিশ।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এজাহারের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।