• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে ভোজ্য তেলের মজুদের অভিযোগে ৩ প্রতিষ্ঠানে জরিমানা ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্ধিক সহায়তা করেন আফেন্দী ডোমারে অসহায় পরিবারের কবুলিয়াত জমি দখলে নেয়ার অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে পঞ্চগড় জেলা  শিক্ষক সমিতির সভাপতি আসাদুল্লাহ ও সম্পাদক কেরামত আলী  ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত পঞ্চগড়ে জোরপূর্বক চা বাগান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের হুমকির অভিযোগ ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন ডোমারে শহীদ রুমি’র ৭৫ তম জন্মতিথি উপলক্ষে দোয়া মাহফিল ও সম্মাননা স্বারক প্রদান ডোমারে নমস্কার শপিং সেন্টারের বাৎসরিক মিলন মেলা অনুষ্ঠিত

ডোমারে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহত ১, আটক ২

Reporter Name / ২০৮ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে পূর্ব শত্রুতার জেরে গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে মজনু মিয় (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

নিহত মজনু মিয়া ডোমার পৌর এলাকার ৫নং ওয়ার্ড ময়দান পাড়া গ্রামের মৃত তফির উদ্দিনের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে ডোমার থানা পুলিশ।

স্থানীয়রা জানায় বুধবার (১১ মার্চ) সকালে বিরোধপূর্ণ জমিতে একটি গাছ বাবলু, মজনু ও নুরুল হক কালুসহ তিন ভাই গাছ কাটতে গেলে প্রতিপক্ষ বেলাল হোসেনসহ তার পরিবারের লোকজন গাছ কাটতে বাঁধা প্রদান করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে ৩জন গুরুত্বর আহত হয়।

পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মজনু মিয়াকে মৃত ঘোষনা করেন। আহত ২জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার্ড করেন।

এঘটনায় ২জনকে আটক করেছে পুলিশ। ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ ১জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd