• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে ভোজ্য তেলের মজুদের অভিযোগে ৩ প্রতিষ্ঠানে জরিমানা ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্ধিক সহায়তা করেন আফেন্দী ডোমারে অসহায় পরিবারের কবুলিয়াত জমি দখলে নেয়ার অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে পঞ্চগড় জেলা  শিক্ষক সমিতির সভাপতি আসাদুল্লাহ ও সম্পাদক কেরামত আলী  ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত পঞ্চগড়ে জোরপূর্বক চা বাগান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের হুমকির অভিযোগ ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন ডোমারে শহীদ রুমি’র ৭৫ তম জন্মতিথি উপলক্ষে দোয়া মাহফিল ও সম্মাননা স্বারক প্রদান ডোমারে নমস্কার শপিং সেন্টারের বাৎসরিক মিলন মেলা অনুষ্ঠিত

ডোমারে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার

Reporter Name / ২৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবড়ী ইউনিয়নের এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনার রহমানকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) সকালে ডোমার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গত ৯ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ভোগডাবুড়ী ইউনিয়নের বিওপি বাজারে সার বিতরণকে কেন্দ্র করে ৭, ৮ ও ৯ নম্বর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফয়জুল বারীকে অপমান ও লাঞ্ছিত করেন ইউপি সদস্য আমিনার রহমান। এ সময় তাকে ঘাড় ধাক্কা দেওয়ার ঘটনাও ঘটে।

এ বিষয়ে মামলার বাদী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুরন নবীর সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, গত ৯ মার্চ তার ব্লকে সার বিতরণের দিন ছিল। ওই মাসে তিনি মোট ১৪৫ বস্তা সার বিতরণের বরাদ্দ পান। সে অনুযায়ী বিওপি বাজারে সার বিতরণ করতে গেলে ইউপি সদস্য আমিনার রহমান কোনো কিছু না জেনেই তার ওপর চড়াও হন।

তিনি বলেন, “বেটা, সার এত কম কেন? সবাইকে সার দিয়ে যেতে হবে।” একপর্যায়ে তিনি আমাকে মারধর শুরু করেন। আমি বরাদ্দের কাগজপত্র দেখাতে চাইলেও তিনি তা না দেখে আমাকে মারতে থাকেন। এ ঘ

টনার পর তিনি ডোমার থানায় একটি মামলা দায়ের করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত অভিযোগ দেন।
এবিষয়ে ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম কালু ইউপি সদস্যের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, থানায় দায়ের করা মামলার ভিত্তিতে ইউপি সদস্য আমিনার রহমানকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জেলার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd