আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে আড়াই কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন জামিয়া ইসলামিয়া রিয়াজিয়া জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) ডোমার পৌর এলাকার ছোট রাউতা মাদ্রাসা মাঠে অবস্থিত নতুন ভবনের মসজিদটি জুম্মার খুতবা এবং নামাজে ইমামতি করার মাধ্যমে মসজিদের উদ্বোধন করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব ও নীলফামারী-১ ডোমার-ডিমলা আসনের বিএনপি জোটের সংসদ সদস্য প্রার্থী আল্লামা মনজুরুল ইসলাম আফেন্দী।
উদ্বোধনী অনুষ্ঠানে ডোমার পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ মনছুরুল ইসলাম দানু, ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব আলহাজ¦ মুফতি মাহামুদ বিন আলম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ উপজেলা শাখার আহবায়ক আলহাজ¦ গোলাম কিবরিয়া পাপ্পু, উক্ত মাদ্রাসার সকল শিক্ষক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের বাস্তবায়নে প্রাায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত এই দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্সে মসজিদের পাশাপাশি ঈমাম সাহেবের থাকার ঘর, শিক্ষার্থীদের ক্লাসরুম, অযুুখানা, টয়লেট, বাধরুম, মূল ফটকের গেটসহ বাউন্ডারি দেয়াল এবং শিক্ষার্থীদের জন ক্যান্টিন নির্মাণ করা হয়েছে।