• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে ভোজ্য তেলের মজুদের অভিযোগে ৩ প্রতিষ্ঠানে জরিমানা ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্ধিক সহায়তা করেন আফেন্দী ডোমারে অসহায় পরিবারের কবুলিয়াত জমি দখলে নেয়ার অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে পঞ্চগড় জেলা  শিক্ষক সমিতির সভাপতি আসাদুল্লাহ ও সম্পাদক কেরামত আলী  ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত পঞ্চগড়ে জোরপূর্বক চা বাগান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের হুমকির অভিযোগ ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন ডোমারে শহীদ রুমি’র ৭৫ তম জন্মতিথি উপলক্ষে দোয়া মাহফিল ও সম্মাননা স্বারক প্রদান ডোমারে নমস্কার শপিং সেন্টারের বাৎসরিক মিলন মেলা অনুষ্ঠিত

আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৪২৭ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

আজহারুল ইসলাম আজহার (আটোয়ারি) পঞ্চগড়ঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ৭ মার্চ বিকেলে আয়োজিত এ ইফতার মাহফিলে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশ নেন।

গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দান কমিটির সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ধামোর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার আসির উদ্দিন, ঈদগাহ ময়দান কমিটির উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল করিম  সিনিয়র সহকারি শিক্ষক ও ধামোর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ, মির্জা গোলাম হাফেজ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ওমর ফারুক, পানিশাল সিপাহীপাড়া দাখিল মাদ্রাসার বিএসসি শিক্ষক  রফিকুল ইসলাম, বার আউলিয়া বাজার দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আবু বক্কর সিদ্দিক, বলরামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিবুল ইসলাম রুবেল, ধামোর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হামিদুল ইসলাম, আটোয়ারী উপজেলা জাগপা’র সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান বিশ্বাস, ধামোর ইউনিয়ন উলামা দলের সভাপতি মাওলানা আফজাল হোসেন এবং ধামোর ইউনিয়ন যুবদলের অন্যতম সদস্য আব্দুল কুদ্দুসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আলোচনা শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd