• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে সালমা বেগম নামে এক গৃহবধূর আ#ত্ম#হ#ত্যা ডোমারে ভোজ্য তেলের মজুদের অভিযোগে ৩ প্রতিষ্ঠানে জরিমানা ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্ধিক সহায়তা করেন আফেন্দী ডোমারে অসহায় পরিবারের কবুলিয়াত জমি দখলে নেয়ার অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে পঞ্চগড় জেলা  শিক্ষক সমিতির সভাপতি আসাদুল্লাহ ও সম্পাদক কেরামত আলী  ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত পঞ্চগড়ে জোরপূর্বক চা বাগান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের হুমকির অভিযোগ ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন ডোমারে শহীদ রুমি’র ৭৫ তম জন্মতিথি উপলক্ষে দোয়া মাহফিল ও সম্মাননা স্বারক প্রদান

সাতক্ষীরার দেবহাটা ইছামতিতে প্রশাসনের কঠোর নজরদারিতে সম্পন্ন হলো বিজয়া দশমী

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ১৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি।। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার বৃহষ্পতিবার ছিল বিজয়া দশমী অর্থাৎ  বিসর্জনের দিন। সে উপলক্ষ্যে দেবহাটার ইছামতি বাংলাদেশ – ভারত সীমান্ত নদীতে (টাকি- শ্রীপুর) প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হলো বিজয়া দশমী। তবে এবছরও হয়নি কোন মিলনমেলা। ২০১৩ সালের পর থেকে এই মিলনমেলা বন্ধ রয়েছে৷  এসময় বিজিবিকে কঠোর নিরাপত্তার জন্য স্প্রীড বোর্ডে নদীতে টহল দিতে দেখা গেছে। স্থানীয় সূত্র মতে, দেশ বিভাগের অনেক আগে থেকেই বিজয়া দশমীতে উভয় পারের মানুষেরা আয়োজন করে আসছিল এই মিলনমেলার। দেশ বিভাগের পরেও বাধা হয়ে দাড়ায়নি ইছামতি নদীর এই জলসীমা রেখা। বিভিন্ন সময়ে নানা প্রতিকূলতা সত্ত্বেও বন্ধ হয়নি মিলনমেলা। প্রতিবছর শুধুমাত্র উভয় পারের মানুষ নয় বরং বাংলাদেশ ও ভারতের লক্ষাধিক মানুষ এই এলাকায় হাজির হতো শুধুমাত্র ভেদাভেদ ভুলে দিনটিতে আনন্দ উপভোগ করার জন্য। এই দিনে উভয় পারে বসতো বিভিন্ন ধরনের রকমারী দোকান। উভয় দেশের মানুষ আত্মীয় স্বজনদের সাথে দেখা করে কিছুটা শান্তি নিয়ে ফিরে যেতো আপন আপন ঠিকানায়। কিন্তু বিগত বছরের মতো ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যার কারনে নদীতে কোন নৌকা দেখা যায়নি। ইছামতি নদীতে ছিল বিজিবি ও বিএসএফের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর ছিল। সরেজমিনে দেখা গেছে, ভারতের পাশে টাকী আর বাংলাদেশের পাশে দেবহাটার মাঝ বরাবর বয়ে গেছে ইছামতি নদী। এই সীমান্ত নদীর ৫ থেকে ৬ কিঃমিঃ এলাকায় সীমান্ত ঘেষে দাড়িয়েছিল ছিল শতশত মানুষ। গত ২০১৩ সালে এক মর্মান্তিক নৌকা দূর্ঘটনায় ভারতের কলকাতার যাদবপুর ইন্ডিয়ান ইনষ্টিটিউিট অব ক্যামিক্যাল বায়োলজির জুনিয়র রিসার্স ফেলো সুজয় দাশ (২৮) মৃত্যুবরন করেন। এ ঘটনায় সেসময় ভারতের মিডিয়ায় মিলনমেলা সম্পর্কে অনেক নেতিবাচক কথা তুলে ধরে। সেজন্য সব দিক বিশ্লেষন করে গত কয়েক বছর বাংলাদেশ ও ভারতের পক্ষ থেকে সকল ধরনের বিশৃঙ্খলা ও অপরাধ নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হয়। যার কারনে এবছর মিলনমেলা সেসময় থেকে বন্ধ রয়েছে। নদীর পাশে দাড়িয়েই মনের আনন্দ মিটাতে হয়েছে সকলকে। দেবহাটা উপজেলা পরিষদের পক্ষ থেকে টাউনশ্রীপুর নদীর পাশে বানানো সুসজ্জিত মঞ্চে ছিলেন লেঃ কর্নেল শাহরিয়ার আজিজসহ সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান বিকাল থেকে সীমান্তের বিভিন্ন এলাকায় প্রতিমা বিসর্জন প্রত্যক্ষ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd