• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্ধিক সহায়তা করেন আফেন্দী ডোমারে অসহায় পরিবারের কবুলিয়াত জমি দখলে নেয়ার অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে পঞ্চগড় জেলা  শিক্ষক সমিতির সভাপতি আসাদুল্লাহ ও সম্পাদক কেরামত আলী  ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত পঞ্চগড়ে জোরপূর্বক চা বাগান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের হুমকির অভিযোগ ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন ডোমারে শহীদ রুমি’র ৭৫ তম জন্মতিথি উপলক্ষে দোয়া মাহফিল ও সম্মাননা স্বারক প্রদান ডোমারে নমস্কার শপিং সেন্টারের বাৎসরিক মিলন মেলা অনুষ্ঠিত ডোমারে লায়ন সংঘ আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে ৪ দালাল আটক 

নিজেস্ব প্রতিনিধিঃ / ২৮৮ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

পঞ্চগড় সদর উপজেলার সেটেলমেন্ট অফিসে দালালদের দৌরাত্ম্যে সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় অফিসের ভেতর থেকে চারজন দালালকে আটক করা হয়। সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন দুদকের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেন। পরে আটককৃতদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন, পঞ্চগড় পৌরসভার কায়েত পাড়া এলাকার কোরবান আলী ও আব্দুল কাদের, সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের হাসিনুর রহমান ও চেকরমারী এলাকার সলেমান আলী।
দুদক সূত্রে জানা যায়, দুদকের এনফোর্সমেন্ট টিম দীর্ঘ সময় ছদ্মবেশে সেটেলমেন্ট অফিসে অবস্থান নিয়ে দালালদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং তাদের কথোপকথন রেকর্ড করে। দেখা যায়, দালালরা অফিসের ভেতরে কর্মচারী পরিচয়ে ছদ্মবেশ ধারণ করে সেবাগ্রহীতাদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। পরবর্তীতে পরিচয় প্রকাশ করে দুদক টিম চারজন দালালকে আটক করে।
পরে আটক ব্যক্তিদের উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার ইকবাল হোসেনের সামনে হাজির করা হয়। এসময় তিনি জানান, তাদের অনেকদিন ধরে সতর্ক করা হয়েছিল। তবুও তারা অফিসে কর্মচারীর ছদ্মবেশে থেকে প্রতারণা চালিয়ে আসছিল।
এদিকে, ঘটনার পর উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার ইকবাল হাসান বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করবেন বলে জানা গেছে।
এসময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ মারজি, সহকারী পরিচালক ইমরান হোসেন ও পঞ্চগড় সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
দুর্নীতি দমন কমিশন কমিশন ঠাকুরগাঁও সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেন বলেন, পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিসে ভূমি সেবা গ্রহীতাদের দালাল চক্রটি দ্রুত কাজ করে দেয়ার নাম করে অর্থ হাতিয়ে নিয়ে নানাভাবে প্রতারণা ও  হয়রানি করছে এমন সংবাদের ভিত্তিতে আমরা সোমবার সকাল থেকে ছদ্মবেশে অভিযান পরিচালনা করি। পরে অভিযানের সত্যতা মেলায় চারজন দালালকে আটকের পর বিকেলের দিকে আমরা সরাসরি অভিযান পরিচালনা করি সেটেলমেন্ট অফিসে।  পরে সহকারী সেটেলমেন্ট অফিসারের সাথে দালাল চক্রের বিষয়ে কথা হলে তিনি বারবার সতর্ক করেছেন বলে জানান। এ ঘটনায় প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। জনস্বার্থে আগামীতেও আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, দুদকের অভিযানে আটক চার জনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে সবাই পুলিশ হেফাযতে রয়েছে। এদিকে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd