• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্ধিক সহায়তা করেন আফেন্দী ডোমারে অসহায় পরিবারের কবুলিয়াত জমি দখলে নেয়ার অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে পঞ্চগড় জেলা  শিক্ষক সমিতির সভাপতি আসাদুল্লাহ ও সম্পাদক কেরামত আলী  ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত পঞ্চগড়ে জোরপূর্বক চা বাগান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের হুমকির অভিযোগ ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন ডোমারে শহীদ রুমি’র ৭৫ তম জন্মতিথি উপলক্ষে দোয়া মাহফিল ও সম্মাননা স্বারক প্রদান ডোমারে নমস্কার শপিং সেন্টারের বাৎসরিক মিলন মেলা অনুষ্ঠিত ডোমারে লায়ন সংঘ আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

পাইকগাছায় পৃথকভাবে বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী পালিত

মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ / ২৬৭ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

খুলনার পাইকগাছায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার জুম্মাবাদ উপজেলা মডেল মসজিদে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব এডভোকেট জি এ সবুর, সেলিম রেজা লাকী, আলাউদ্দিন রাজা, মাষ্টার বাবর আলী গোলদার, কৃষকদল নেতা আবুল কাশেম , মঈন উদ্দিন শিমুল, হুরায়রা বাদশা , আনারুল ইসলাম, সোহেল রানা,এড,সুবেহ সাদিক শিমুল,শহিদুর রহমান শহিদ ,আবু হানিফ মিলন ,মোমিনুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা মো: আশরাফুল ইসলাম। বিকালে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হকের সভাপতিত্বে ও দীপঙ্কর বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা তৌহিদুজ্জামান মুকুল, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, শেখ বেনজির আহমেদ লাল, আবু তালেব, এডভোকেট একরামুল হক বিশ্বাস, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, সুজিত কুমার মন্ডল, আব্দুস সাত্তার মোড়ল, আনোয়ারুল ইসলাম, ইব্রাহিম গাজী, মনিরুজ্জামান গাজী, আব্দুল গফুর, সাংবাদিক এসএম বাবুল আক্তার, জাহিদুর রহমান লিটন, ইউনুস মোল্লা, আবুল বাশার বাচ্চু, নাজির আহমেদ, সাদ্দাম হোসেন, রাশেদুজ্জামান, কিনা ও ইসরাফিল। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ আসাদুজ্জামান। আসরবাদ মডেল মসজিদে পৌরসভা বিএনপির আহবায়ক আসলাম পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক সেলিম রেজা লাকি, সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, এসএম মোহর আলী, আনারুল ইসলাম সহ ওয়ার্ড বিএনপির সভাপতি সম্পাদক বৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে সোলাদানা ইউনিয়ন বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক। বক্তব্য রাখেন বিএনপি নেতা আমিনুর সরদার, আব্দুল হাকিম সানা, সাংবাদিক জিএম মিজানুর রহমান, এসএম বাবুল আক্তার, শামীম জোয়ার্দার, ইসরাফিল মোড়ল, আফসার সানা, আসলাম গাজী, মোজাম সরদার, হাফিজুল গাজী, কামাল সানা, বিল্লাল গাজী, আব্দুর রহমান গাজী, আলাউদ্দিন মোড়ল, মনি শংকর, রবীন বাছাড়, জাকির সরদার, হাশেম সরদার, আক্তার সানা ও রাজীব মন্ডল। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি মোফাজ্জেল হোসেন ও মুফতি সাইফুল ইসলাম। অনুষ্ঠান শেষে উপস্থিত জনসাধারণের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

সন্ধ্যায় সরল বাজারে বিএনপি নেতা ইমদাদুল হকের সভাপতিত্বে পৌরসভার ১,২ও ৩ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল। উপস্থিত ছিলেন বিএনপি নেতা আজহারুল ইসলাম গাজী, মনিরুল সানা, তোরাব ফকির, আসাদুল গাজী, হামিদ গাজী, বেলায়েত মোড়ল, জব্বার সরদার, সোহরাব সানা, সাজ্জাদ ফকির, মোবারক মোড়ল, হাশেম গাজী, আমজেদ সরদার, ইব্রাহিম, সামাদ, মোহাম্মদ, মালেক, জামাল, শাহাদাৎ হোসেন, ফারুক গাজী, আজহারুল মোড়ল ও জিয়া মোড়ল। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ রুহুল আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd