• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে সালমা বেগম নামে এক গৃহবধূর আ#ত্ম#হ#ত্যা ডোমারে ভোজ্য তেলের মজুদের অভিযোগে ৩ প্রতিষ্ঠানে জরিমানা ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্ধিক সহায়তা করেন আফেন্দী ডোমারে অসহায় পরিবারের কবুলিয়াত জমি দখলে নেয়ার অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে পঞ্চগড় জেলা  শিক্ষক সমিতির সভাপতি আসাদুল্লাহ ও সম্পাদক কেরামত আলী  ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত পঞ্চগড়ে জোরপূর্বক চা বাগান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের হুমকির অভিযোগ ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন ডোমারে শহীদ রুমি’র ৭৫ তম জন্মতিথি উপলক্ষে দোয়া মাহফিল ও সম্মাননা স্বারক প্রদান

পাইকগাছায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে শিখন কর্মশালা অনুষ্ঠিত

মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ / ১০৮ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
পাইকগাছায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে শিখন কর্মশালা অনুষ্ঠিত
???????

পাইকগাছায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে শিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে লোনাপানি কেন্দ্র অডিটোরিয়ামে ” প্রডাক্টিভ রেডিনেস এন্ড আর্লি প্রটেকশন এগেনেস্ট সাইক্লোন রিস্ক ( পিআরইপিএআর) প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদ উপজেলা পর্যায়ে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিপিপি’র উপ পরিচালক আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল ও সুকুমার কবিরাজ। নবলোকের ফোকাল পার্সন রিয়াদুল করিম এর সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য বিনতা সরকার, চম্পক বিশ্বাস, আসমা বেগম, নাসিমা বেগম, লক্ষীরাণী সরকার, মেরী রাণী সরদার, নাসিমা বেগম, সাবেক ইউপি সদস্য ঠাকুর দাশ সরদার, এনজিও প্রতিনিধি আয়ূব আলী, মোস্তফা কামাল সরদার ও বাদশা। কর্মশালায় উপজেলা পর্যায়ে সাইক্লোন প্রস্তুতির ঘাটতি চিহ্নিত করা, বাস্তবসম্মত সমাধান নির্ধারণে অংশীজনদের মধ্যে যৌথ প্রতিফলন সৃষ্টি করা, দুর্যোগ প্রস্তুতি, প্রশাসনিক সমন্বয়, কমিউনিটি পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ, স্থানীয় সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সাইক্লোন প্রস্তুতির চ্যালেঞ্জ মোকাবিলা, ঝুকিপূর্ণ জনগোষ্ঠীর বিষয় সমূহ এবং সম্ভাব্য করণীয় সংক্রান্ত গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd