• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্ধিক সহায়তা করেন আফেন্দী ডোমারে অসহায় পরিবারের কবুলিয়াত জমি দখলে নেয়ার অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে পঞ্চগড় জেলা  শিক্ষক সমিতির সভাপতি আসাদুল্লাহ ও সম্পাদক কেরামত আলী  ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত পঞ্চগড়ে জোরপূর্বক চা বাগান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের হুমকির অভিযোগ ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন ডোমারে শহীদ রুমি’র ৭৫ তম জন্মতিথি উপলক্ষে দোয়া মাহফিল ও সম্মাননা স্বারক প্রদান ডোমারে নমস্কার শপিং সেন্টারের বাৎসরিক মিলন মেলা অনুষ্ঠিত ডোমারে লায়ন সংঘ আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সাতক্ষীরার দেবহাটার সখিপুর ইউপি চেয়ারম্যানের মায়ের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ১৫৮ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি।। সাতক্ষীরার দেবহাটা উপজেলার ৩নং সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের মাতা মোছাঃ ছফুরা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি,,,,,রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল প্রায় ৮০ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৬ মেয়ে ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার এশার নামাজের পর সখিপুর ইউনিয়নে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সুশীল সমাজ প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, স্বজন ও এলাকাবাসীসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। এলাকায় সর্বস্তরের মানুষের উপস্থিতিতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, জীবদ্দশায় মোছাঃ ছফুরা খাতুন ধর্মপ্রাণ, সৎ ও সমাজসেবী হিসেবে পরিচিত ছিলেন। এলাকার মানুষের প্রতি তাঁর ছিল গভীর মমত্ববোধ।
মরহুমার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় সবাই মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দানের জন্য মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd