
আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের উপ-কমিশনার এবং নিমোজখানা স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক বাবু বিনয় কুমার রায় এর অকাল মৃত্যুতে শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৩টায় ডোমার উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ স্কাউটস ডোমার উপজেলা শাখা। বাংলাদেশ স্কাউটস ডোমার উপজেলা শাখার কমিশনার নাজিরা আক্তার ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী।
বাংলাদেশ স্কাউটস ডোমার উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাবেক অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের সহ-সভাপতি কহিনুর ইসলাম, একাডেমীক সুপার ভাইজার শাফিউল ইসলাম, শিক্ষক আশফাক সারোয়ার সাধন, মহামায়া দেব বর্মা প্রমূখ বিনয় কুমার রায় এর স্মৃতি চারণে বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য- গত রবিবার (১৫ নভেম্বর) ভোর ৪টায় বিনয় কুমার রায় মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে শিক্ষক মহল সহ সর্বস্তরে শোকের ছাঁয়া নেমে আসে। মৃত্যুকালে তার বয়স ছিলো ৬১ বছর। তিনি নিমোজখানা স্কুল এন্ড কলেজের শিক্ষক হিসাবে দ্বায়িত্ব পালন করে অবসর গ্রহন করেন এবং বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের উপ-কমিশনার ছিলেন। অপরদিকে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তি হিসাবে পরিচিতি লাভ করে, অনেক স্মৃতি রেখে গেছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এম এ আছাদ
বিজয়ের আলো