
আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
“বন্ধুত্বের বন্ধন থাকবে অটুট আজীবন” এই প্রতিপদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) ডোমার শিমুল ফরেস্ট বাগানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন ব্যাপি উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে আনন্দ ঘন মুহুত্বে দিনটি পালন করা হয়।
সকাল ১০টায় বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন ১৯৭৮ ব্যাচের বন্ধু, বান্ধবী ও পরিবারবর্গ। এ সময় উক্ত ব্যাচের আনিছুল হক গোল্ডেন, কহিনুর ইসলাম, স্বপন কুমার ঘোষ, আমজাদ হোসেন, খিতিশ চন্দ্র রায়, ফেরদৌসী রহমান আঙ্গুর, পরিবারে পক্ষে নুরুন নাহার হক, নজিবুল হক নজিব তারা তাদের অনুভুতি ব্যক্ত করেন।
দিন ব্যাপি নানা কর্মসূচির মধ্যে শুভেচ্ছা বিনিময়, খেলাধুলা, বল নিক্ষেপ, র্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণ করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কাইমুল ইসলাম চৌধুরী। দীর্ঘ ৪৮ বছর পর স্কুল জীবনের বন্ধু ও বান্ধবীদের কাছে পেয়ে আনন্দে আতœহারা হয়ে পড়ে সকলে।
উক্ত মিলন মেলায় বন্ধুদের স্ত্রী, সন্তান, নাতী, নাতনীসহ পরিবারবর্গ অংশগ্রহন করেন। প্রতি বছর এই মিলনমেলার আয়োজন করার আহবান জানান পরিচালনা কমিটির আহবায়ক কহিনুর ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: এম এ আছাদ
বিজয়ের আলো