
নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় কুমডাঙ্গা হাজিপাড়া কেরাতুল কোরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে ছাত্র ও স্বেচ্ছাসেবকদের মাঝে পাঞ্জাবী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬নভেম্বর) সন্ধ্যায় মাহফিলে ৩০টি পাঞ্জাবী বিতরণ করেন সোনারায় ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিএনপি’র সাবেক সভাপতি ও অনুষ্ঠানের উদ্বোধক আমিনুর রহমান। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কমরেড মফিজার রহমান দুলাল।
অতিথি হিসাবে সমাজ সেবক আলহাজ¦ আতোয়ারুল হক সরকার, সোনারায় ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সরকার, প্রতিষ্ঠাতা মাসুদউর রহমান সুমন চৌধুরী, ইউনিয়ন যুবদলের আহবায়ক জবলুর রাকিব প্রমূখ উপস্থিত ছিলেন।
মাহফিলে প্রধান মুফাসসির হিসাবে হাদিস ও কোরআন থেকে বয়ান পেশ করেন হযরত মাওঃ আব্দুল বাসেত বাচ্চু আনসারী, সিরাজগঞ্জ, বিশেষ মেহমান হিসাবে হযরত মাওঃ মোঃ আব্দুল হান্নান নুরী, নীলফামারী বয়ান পেশ করেন।
কেরাতুল কোরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা বিগত ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। সেখানে নুরানী, নাজেরা, হেফজ বিভাগ সহ সহিসুদ্ধ ভাবে পবিত্র আল কোরআন শিক্ষা দেয় হয়। অর্থের অভাবে মাদ্রাসাটি অবহেলিত অবস্থায় পড়ে আছে। তাই দেশের বৃত্তবান ও স্ব-হৃদয়বানদের ব্যাক্তিদের এগিয়ে আসার আহবান জানান মাদ্রাসার মোহতামিম হাফেজ আল হাসান। ০১৭৮৭-৯২১-১২২ বিকাশ নম্বরে সহযোগিতা প্রদানের অনুরোধ জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: এম এ আছাদ
বিজয়ের আলো