
নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নে আত্নবিশ্বাস স্পোটিং ক্লাব আয়োজিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু এবং নারীদের জন্য হাড়ি ভাংগা খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ নভেম্বর) বিকাল ৪টায় জামিয়ারের স্কুল সংলগ্ন মাঠে জোড়াবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক নুর আলম হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কমিটি অন্যতম সদস্য ও সাবেক ছাত্র নেতা আখতারুজ্জামান লিখন। প্রধান পৃষ্টপোষকতায় ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফুল ইসলাম।
ইউনিয়ন বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক শাহাজান সরকার শাওন এর সঞ্চালনায় অতিথি হিসাবে সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, ইউনিয়ন কৃষকদলের সভাপতি শফিকুল গনি স্বপন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন তাঁতীদরের সিনিয়র সহ-সভাপতি আমির হোসেন, আত্নবিশ্বাস স্পোটিং ক্লাবের সভাপতি রাশেদ মেনন, সাধারণ সম্পাদক লাজু ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। উক্ত খেলা দেখতে আসা হাজারো দর্শকের ভীড় ছিলো চোখে পড়ার মতো।
হাডুডু খেলায় মিরজাগঞ্জ স্পোটিং ক্লাব বনাম জোড়াবাড়ী স্পোটিং ক্লাব অংশ গ্রহন করেন। ২ দলের বাঘ সিংহের লড়াইয়ে মিরজাগঞ্জ স্পোটিং ক্লাব বিজয়ী হয়।
সম্পাদক ও প্রকাশক: এম এ আছাদ
বিজয়ের আলো