
আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন ডোমার উপজেলা প্রশাসন।
শিক্ষক রইছুল ইলম ও মিলি চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী।
অতিথি হিসাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্না রানী চন্দ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, গোলাম মোস্তফা, সহিদার রহমান মানিক, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রেড ক্রিসেন্ট সোসাইটি সহ সূধীজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে চিত্রাংঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এম এ আছাদ
বিজয়ের আলো