
বর্তমানে সারাদেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু রোগের বিস্তার জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। এ পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে মানুষকে অবহিত করা অত্যন্ত জরুরি। এরই ধারাবাহিকতায় ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ, ডেঙ্গুতে আক্রান্ত হলে করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমগ্র উপজেলাব্যাপী দেবহাটা উপজেলা সমিতি, ঢাকা এর পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এই কার্যক্রমের আওতায় বৃহস্পতিবার ২২ অক্টোবর সকাল ১১টায় পারুলিয়া বাসস্টান্ড চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির সভাপতি খায়রুল ইসলাম জীবন। পারুলিয়া ফেয়ার মিশনের পরিচালক সাংবাদিক আব্দুল কাদের মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ঢাকাস্থ দেবহাটা সমিতির সদস্য বাংলা একাডেমির উপ-পরিচালক শাহেদ মমতাজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ। ডেঙ্গু সচেতনতায় উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক ব্যানার স্থাপন, লিফলেট বিতরণ এবং মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে প্রয়োজনীয় স্বাস্থ্য সচেতনতামুলক কাজ করার পাশাপাশি সারাদিনব্যাপি উপজেলার সর্বস্তরে এই কার্য্যক্রম চলে। বক্তারা বলেন, সম্মিলিত উদ্যোগ, জনসচেতনতা ও প্রতিরোধমূলক পদক্ষেপের মাধ্যমে ডেঙ্গু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির সভাপতি খাইরুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাহাজ্জাত হোসন হিরু আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: এম এ আছাদ
বিজয়ের আলো