
আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারপিটের ঘটনায় ২ ব্যক্তি গুরুত্বর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জীবনের সাথে যুদ্ধ করছে।
ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার হণিচড়া ইউনিয়নের শেওটগাড়ী হাজিপাড়া গ্রামে। পরিবারের অভিযোগ সুত্রে জানাযায়, উক্ত গ্রামের আলী হোসেনের সাথে প্রতিবেশী মাহফুজুর রহমান বাবু, আবুল হাচানের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বাড়ীর পাশে আলী হোসেনের ক্রয়কৃত জমিতে সুপারী বাগান লাগিয়ে ভোগদখল কর আসছে।
ঘটনার দিন মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ০৯ টায় সেই জমিতে আলী হোসেন ঘর তুলতে গেলে মাহফুজুর রহমান বাবু, আবুল হাচান বাধাঁ প্রদান করে। এরই এক পর্যায়ে আলী হোসেনের শশুরকে বেধরক মারপিট করে। তাকে বাচাঁতে জামাই আলী হোসেন তার শশুর আব্দুল মান্নানকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও মারধর করে বলে অভিযোগ উঠেছে।
তাদের আঘাতে আলী হোসেন, আব্দুল মান্নান অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত ডাক্তার তাদের অবস্থা আশংখ্যা জনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের রেফার্ড করেন। বর্তমানে তারা রংপুরে চিকিৎসাধীন রয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে দূর্বৃত্তরা আলী হোসেনের বাড়ীতে ভাংচুর চালায় বলে অভিযোগ করেন তারা।
এবিষয়ে আলী হোসেনের ছোট ভাই ওসমান গণি বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ডোমার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ডোমার থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম সরকার জানান, তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মারপিটের বিষয়ে অভিযুক্তদের কাছে জানতে চাইলে তারা বিষয়টি অস্বীকার করেন। তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভুগি আলী হোসেনের পরিবার।
সম্পাদক ও প্রকাশক: এম এ আছাদ
বিজয়ের আলো