
পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে নগদ টাকা, ইয়াবা ও নেশা জাতীয় সিরাপসহ দুই 'মাদক কারবারি কে আটক করেছে। রোববার রাতে উপজেলার কপিলমুনির ফাঁড়ি ও থানা পুলিশের যৌথ অভিযানে নগদ ২৬ হাজার টাকাসহ ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিন্টু (৪২) গাজী নামে এক মাদক কারবারিকে আটক করেন। সে নাছিরপুরের শামসুর গাজীর ছেলে।
একই রাতে হরিঢালী ক্যাম্প পুলিশ মাহমুদকাঠি বাজার এলাকা থেকে নেশা জাতীয় কঠিনযুক্ত ৪ বোতল সিরাপ উদ্ধারসহ বাপ্পি (৩১) সরদার নামে এক মাদকাসক্তকে আটক করেন। সে নগরশ্রীরামপুরের বাবুল সরদারের ছেলে।
এ বিষয়ে থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির জানান, মাদক আইনে থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আটক দুজন কে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এম এ আছাদ
বিজয়ের আলো