
আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নীলফামারীর ডোমার পৌরসভার ৭টি পূজামন্ডবে পৌর প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পৌর এলাকার হরিসভা মন্দির, নিউ মিলন সংঘ, সন্যাসীতলা, চাকধাপাড়া সার্বজনীন পূজামন্ডব সহ ৭টি পূজা মন্ডবে ১ লক্ষ ৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী। বিশেষ অতিথি হিসাবে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মুন্না রানী চন্দ, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী উপস্থিত ছিলেন।
এসময় তারা আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ, বিজিবি এবং আনসার বাহিনী সহ মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকের সাথে মতবিনিময় করেন। পূজা মন্ডবের সার্বিক পরিস্থিতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: এম এ আছাদ
বিজয়ের আলো