
আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতনী সপ্্রদায়ের ভাই বোনদের সাথে মতবিনিময় এবং আর্থিক সহায়তা প্রদান করেন গোমনাতী ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা ও সাবেক ছাত্রনেতা মারুফ তানভীর চৌধুরী।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে শুরু করে রাত পর্যন্ত উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের দ্বারকামারী, মিরজাগঞ্জ হাট, জোড়াদিঘি, মাহিগঞ্জ সার্বজনীন পূূজা মন্ডব সহ বেশ কয়েটি মন্ডব পরিদর্শন করেন তিনি।
মারুফ তানভীর চৌধুরী আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসাবে সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেন। তিনি জানান, ডোমার ডিমলার বিএনপি’র অভিভাবক ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন তাকে দলের পক্ষথেকে মনোনয়ন দিলে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহন করবেন তিনি। যার কারণে সকলের সাথে শুভেচ্ছা বিনিময়ন এবং মতবিনিময় করে যাচ্ছেন মারুফ তানভীর চৌধুরী।
এ সময় প্রতিটি পূজা মন্ডবে ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা করেন। সংক্ষিপ্ত আলোচনা সভায় মান্নানুর রহমান বাবু, অমরজিৎ সিংহ, প্রদিপ কুমার রায়, হাবিবুর রহমান সহ অনেকে বক্তব্য রাখেন। সুন্দর, সুষ্ট এবং উৎসব মূখোর পরিবেশে পূজা উৎযাপনে সনাতনী ভাই বোনদের প্রতি আহবান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: এম এ আছাদ
বিজয়ের আলো