
আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলার সদর ইউনিয়নে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের নের্তৃবৃন্দের সাথে মতবিনিময় করেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় মোসাব্বের হোসেন মানু’র নিজ বাস ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করেন তিনি।
জয়দেব বর্ম্মনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবীর ডাঙ্গা পূজা মন্ডবের সভাপতি ব্রজেন্দ্র নাথ রায়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমার পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ মনছুরুল ইসলাম দানু। আমন্ত্রিত অতিথি হিসাবে প্রদিপ কর্মকার, জাদব চন্দ্র রায়, শুশিল চন্দ্র রায়, হরি কিশোর রায় সহ বিভিন্ন পূজা মন্ডবের নের্তৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
আলোচনা শেষে ডোমার সদর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু’র পক্ষ থেকে সদর ইউনিয়নের ৯টি পূজা মন্ডবে প্রতিটি মন্ডবে নগদ ১৩ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন তিনি।
সুষ্ঠ, সুন্দর ও উৎসব মূখোর পরিবেশে পূজা উৎযাপনে সকলকে এগিয়ে আসার আহবান জানান, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু।
সম্পাদক ও প্রকাশক: এম এ আছাদ
বিজয়ের আলো